কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ এ ১২:৫৫ PM
কন্টেন্ট: পাতা
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সরকারী ভবনের নীচ তলায় উপজেলা হিসাব রক্ষণ কার্যালয় অবস্থিত। চকরিয়া উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতাদির বিল পাশসহ চেক প্রদান করা হয়। অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা/কর্মচারীদের গ্যাচুইটি এবং মাসিক পেনশন প্রদান করা হয়ে থাকে। এছাড়া সরকারী কর্মকর্তা/কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয়ে থাকে। সরকারী আয় ও ব্যায়ের হিসাব প্রণয়ন পূর্বক প্রতিমাসের ১০ তারিখের মধ্যে হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয়ের হিসাব শাখা(সিডিপি ) তে অনলা্ইনে প্রেরণ করা হ্য়। সরকারী কর্মকর্তা/কর্মচারীদের জিপিএফ হিসাব প্রণয়ন করে প্রতি বৎসর হিসাব বিবরণী প্রেরণ করা হয়।